শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমাটি গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে। কোনো বিরতি ছাড়াই ঝড়ের গতিতে এগিয়ে চলছে সিনেমাটি। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তির ছয় দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ২০২৬ সালের শুরুতেই ভারতীয় বক্স অফিসে ইতিহাস লিখছে।

প্রথম সিনেমার মতোই এ সিক্যুয়েলেও রণবীর সিংয়ের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্য পেয়েছে 'ধুরন্ধর ২'। তবে এই সাফল্যের মাঝেই নতুন করে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা। আদালতের নির্দেশানুযায়ী, শিগগিরই হলফনামা জমা দিতে হবে তাকে।

বিতর্কের সূত্রপাত, গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ রয়েছে, সেই মঞ্চে 'কান্তারা'র প্রধান অভিনেতা ঋষভ শেঠির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর সিং। শুধু তাই নয়, সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর চরিত্রও নকল করে দেখান তিনি।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা-আলোচনা। অনেকেই মনে করছেন, এতে শুধু ঋষভ শেঠিকেই অপমান করা হয়নি, ধর্মীয় অনুভূতিতেও আঘাত দেওয়া হয়েছে।

এ ঘটনার জেরে কর্নাটকের আদালতে মামলা হয়েছে। শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট জানিয়ে দেন, কোনো ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই— সে যত বড় তারকাই হোক না কেন। তিনি আরও বলেন, জনমানসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীর সিংয়ের দায়িত্ব আরও বেশি, তাই তাকে সংযত আচরণ করতে হবে। আগামী ১০ এপ্রিলের মধ্যে রণবীর সিংকে হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছেন আদালত।

অন্যদিকে মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত মেথল দাবি করে বলেছেন, শুধু আদালতে ক্ষমা চাইলেই হবে না; সামাজিক মাধ্যমেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে।

ভোরের আকাশ/এনউব

‘ধুরন্ধর

শেয়ার করুন: