শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৯১ কোটি টাকার ক্ষতির মুখে সালমান খানের ‘সিকান্দার’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৯১ কোটি টাকার ক্ষতির মুখে সালমান খানের ‘সিকান্দার’
৯১ কোটি টাকার ক্ষতির মুখে সালমান খানের ‘সিকান্দার’

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা ‘সিকান্দার’ আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে পাইরেসির কারণে ছবিটির নির্মাতারা পড়েছেন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি মুক্তির পর ৯১ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।

সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এর সম্পূর্ণ পাইরেটেড সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এমনকি ভারতের কিছু অঞ্চলে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ছবিটি ফাঁস হওয়ার অভিযোগ রয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া এই অবৈধ কনটেন্টে এমন কিছু দৃশ্যও ছিল, যেগুলো চূড়ান্ত সংস্করণে রাখা হয়নি।

ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাইরেসির প্রভাবেই ছবির বক্স অফিস সংগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বিমা সংস্থার কাছে ৯১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

‘সিকান্দার’ পরিচালনা করেছেন দক্ষিণ ভারতের খ্যাতনামা নির্মাতা এ আর মুরুগাদোস। ছবিতে সালমান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল ও শরমন জোশি। মুক্তির আগেই দর্শকমহলে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হলেও পাইরেসির কারণে সে আগ্রহ আর বাণিজ্যে রূপ নেয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, নিরাপত্তাজনিত হুমকির মধ্যেই ছবিটির শুটিং শেষ করেন সালমান খান। দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে রয়েছেন এই তারকা। এমনকি সম্প্রতি তার বাসভবনের সামনেও গুলি চালানো হয়েছিল। সেই পরিস্থিতিতে শুটিং করেও শেষ পর্যন্ত এমন লোকসানে পড়বেন—তা ভাবেননি ‘ভাইজান’ নিজেও।

সূত্র: বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: