শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গেল ঈদের চার ছবি ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে ওটিটিতে

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গেল ঈদের চার ছবি ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে ওটিটিতে
গেল ঈদের চার ছবি ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে ওটিটিতে

চার সিনেমা নিয়ে ওটিটি প্ল্যাটফর্মটির এই আয়োজনের নাম দেয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। ছবিগুলো হলো শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’, এবং মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। রোজার ঈদের তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন শাকিব খান।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘বরবাদ’ ব্যবসা সফল একটি সিনেমা। দেশ-বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন, আবার অনেকে এখনও দেখার  সুযোগ পাননি। তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন ওটিটিতে। ‘দাগি’ সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দা কাঁপিয়েছেন নির্মাতা শিহাব শাহীন এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আলোচিত সিনেমাটি কোরবানি ঈদে ওটিটিতে দেখতে পারবেন দর্শক।

আফরান নিশো এ বিষয়ে বলেন, ‘এই ঈদে সিনেমা হলের আনন্দ হবে ঘরে  বসেই। পরিবার নিয়ে ঘরে বসেই দেখুন সিনেমাটি।’ রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শককে কাঁদিয়েছে ‘জংলি’। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলারকোস্টারে।

অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো  একটি সিনেমা নির্মিত হয়েছে। আমরা পুরোপুরি কমার্শিয়াল প্যাকেজিংয়ে ‘জংলি’  বানিয়েছি। সাধারণত ঈদের ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, আনন্দ করেন। সেই আনন্দে এবার যুক্ত হতে পারে ‘জংলি’। আমার বিশ্বাস সিনেমাটি সবাইকে নতুন ভাবনার খোরাক দেবে। পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে সিনেমাটি।’

সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

ওটিটি প্লাটফর্মঈদের সিনেমাশাকিব খান

শেয়ার করুন: