শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপু বিশ্বাসকে ঘিরে বিয়ের গুঞ্জন, যা বললেন গৌতম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব নতুন কিছু নয়। দুই নায়িকার সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বারবার আলোচনায় উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। সম্প্রতি এক সাক্ষাতকারে অপু-বুবলীকে নিয়ে অকপটে কথা বলেছেন তিনি; জানিয়েছেন দুই নায়িকাকে ঘিরে বেশ কিছু অজানা তথ্য। বাদ পড়েনি সন্তানদের নিয়ে আলোচনাও।

গৌতম সাহার সেই আলোচনায় সিঙ্গাপুরে নায়িকার বিয়ের গুঞ্জন থেকে শুরু করে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবস্থারও ধারণা পেয়েছে দর্শক। গৌতমের ভাষ্যমতে, অপুর বিয়ের বিষয়টি সামাজিক মাধ্যমে দেখেছেন তিনি। গুঞ্জন সত্যি হলে শুভকামনা, তবে মিথ্যা হলেও অবাক হবেন না। অপু বিশ্বাস নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি।

গৌতমের মতে, অর্থ বা সাফল্যই জীবনের সব সুখ নয়। একজন নারী হিসেবে অপুরও একটি সুন্দর সংসার প্রাপ্য। বাবা-মা নেই, সঙ্গে ছোট্ট ছেলে জয়- সব মিলিয়ে নতুন করে সুখী হওয়ার সুযোগ তার পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

সেই আলোচনায় শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুর কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম সাহা। তিনি জানান, সেই সময় অপুকে মানসিকভাবে শক্ত রাখতে রাতের পর রাত জেগে কথা বলেছেন, সাহস জুগিয়েছেন, নতুন করে ক্যারিয়ারে ফিরতে পাশে থেকেছেন। পরবর্তীতে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব।

বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে কাজ করলেও, বুবলীর মতো সহযোগিতাপরায়ণ মানুষ খুব কমই দেখেছেন বলে জানান তিনি। কাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব গৌতমকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

অপু-বুবলীর দুই সন্তান জয় ও বীর প্রসঙ্গেও কথা বলেন গৌতম। তার ভাষ্যমতে, দুই ভাইয়ের স্বভাব একেবারেই আলাদা। জয় খুবই প্রাণবন্ত, দুষ্টুমি আর মজা করতে ভালোবাসে। অন্যদিকে, বীর খুবই শান্ত স্বভাবের। পছন্দ করে নিজের মতো করে থাকতে।

অপুর সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকলেও, ভাই-বোনের মতো সম্পর্কের সেই হাসি-আড্ডার দিনগুলো এখনও ভীষণ মনে পড়ে গৌতম সাহার। একসময় অপুর সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি, এখন বুবলীর আস্থার নাম; দুই নায়িকাকে ঘিরে গৌতম সাহার এই অকপট স্বীকারোক্তি জন্ম দিয়েছে নতুন আলোচনার।

ভোরের আকাশ/জেআ

চিত্রনায়িকা শবনম বুবলীঅপু বিশ্বাস

শেয়ার করুন: