শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোশ্যাল থ্রিলার আকা ছবিতে আফরান নিশো

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রহস্য আর সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত ‘আকা’ সিরিজের দুই মিনিটের ট্রেইলার প্রকাশিত হয়েছে। গত সোমবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ট্রেইলারটি প্রকাশিত হয়।

আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘আকা’। তার আগে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেইলার প্রকাশিত হলো। সিরিজে আকা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

তিনি বলেন, ‘আমি সব সময় ভালো কাজ, ভালো প্রডাকশনের সাথে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সাথে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথাই নেই!’

‘আজকে ট্রেইলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকব। আমার চোখে নির্মাতা একজন সাইকোপ্যাথ, ও ভালো মানুষ কিন্তু দুষ্ট। এ জন্যই আমাদের দুজনের তালমিল খুব ভালো মতো হয়,’ বলেন নিশো।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’

নাবিলা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। সাইকো থ্রিলার জনরায় তিনি দারুণ কাজ করছেন। আকা দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেইলারটা দর্শক পছন্দ করবেন। সেই সাথে আমাদের কাজটাও।’
সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমি।

ভোরের আকাশ/তা.কা

আফরান নিশোআকাথ্রিলারসোশ্যাল

শেয়ার করুন: