শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঋতুপর্ণার জন্য ফেরদৌসের কবিতা, নতুন করে আলোচনায়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঋতুপর্ণার জন্য ফেরদৌসের কবিতা, নতুন করে আলোচনায়
ঋতুপর্ণার জন্য ফেরদৌসের কবিতা, নতুন করে আলোচনায়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই রয়েছেন আত্মগোপনে। তার অবস্থান নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে গুঞ্জন ছিল, তিনি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাসায় আশ্রয় নিয়েছেন। যদিও সে সময় এই দাবি সরাসরি অস্বীকার করেছিলেন ঋতুপর্ণা নিজেই।

তবে ফেরদৌস যে এখনো তার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। নিজের জন্মদিনে ফেরদৌসের লেখা একটি কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

রোববার (১৫ জুন) নিজের ফেসবুক হ্যান্ডেলে কবিতাটির একটি স্ক্রিনশট শেয়ার করে ঋতুপর্ণা লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার কাছে খুবই মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে খুব মিস করেছি। আশা করি, শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।”

এই পোস্ট থেকে স্পষ্ট যে ফেরদৌস এখনো ঋতুপর্ণার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় অনেক নেতা-কর্মীর মতোই আত্মগোপনে চলে যান ফেরদৌস আহমেদ। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো সরকারি বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। তবে ঋতুপর্ণার এই পোস্ট নতুন করে ফেরদৌসের অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে।

ভোরের আকাশ//হ.র

অভিনেত্রীঅভিনেতাবিনোদন

শেয়ার করুন: