শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৫ বছর পর বাপ্পার ‘বৃষ্টি পড়ে’, যে প্রযুক্তিতে তৈরি হলো গানচিত্র

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যান্ড ‘দলছুট’-এর দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়পুর’। ২০০০ সালে প্রকাশিত এ অ্যালবামের অধিকাংশ গানই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ‘গাড়ি চলে না’, ‘তোমাকেই বলে দেব’ কিংবা ‘বৃষ্টি পড়ে’—এখনকার শ্রোতাদেরও সমানভাবে আলোড়িত করে গানগুলো। 

২৫ বছর আগের সেই ‘বৃষ্টি পড়ে’ এবার নতুন আয়োজনে সামনে আনলেন বাপ্পা মজুমদার।

মঙ্গলবার রাতে ভিডিওসমেত গানটি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন শিল্পী। গানটির কথা শেখ রানার, সুর করেছিলেন বাপ্পা। নতুন আয়োজনে শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টই নয়, আরেকটি বিশেষত্ব রয়েছে। তা হলো ভিডিও।

কারণ সেটি বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা [এআই] দিয়ে। তৈরি করেছেন আহাদ অন্তর।

গানটি নিয়ে বাপ্পা বলেন, ‘বর্ষা আমার ভীষণ প্রিয় ঋতু। আর এই বর্ষার শেষ প্রান্তে এসে গানটি প্রকাশ করেছি।

ভিন্ন একটা ভাবনার চেষ্টা। অরজিনাল ভার্সনের সঙ্গে এটিকে অনুগ্রহ করে তুলনা করবেন না। আর যাদের এই ভার্সন ভালো লাগবে না, তাদের জন্য তো অরজিনালটা রয়েছেই।’ 
নতুন ভার্সনে সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা। তাই কেউ কেউ বলছেন, মূল গানটিই বেশি পছন্দের।

তবে অনেকের মতে, নতুন ভার্সনটিও বেশ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের মোটা অঙ্কের ব্যয় এড়াতে সাম্প্রতিক সময়ে অনেকেই এআই ব্যবহার করছেন। বাপ্পা নিজেও এর আগে ‘আগামীকাল’ গানের ভিডিও বানিয়েছেন এআই দিয়ে। সেটি প্রকাশিত হয়েছে জুনে।

ভোরের আকাশ/মো.আ.

এআইবিনোদনগান

শেয়ার করুন: