শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পাচ্ছে ২৩ প্রেক্ষাগৃহে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রাখাল সবুজ, এটি তার প্রথম চলচ্চিত্র। প্রযোজনা করেছে মৃত্তিকা ছবিঘর।

সিনেমাটিতে তুলে ধরা হয়েছে লাঠিয়ালদের জীবনসংগ্রাম, ঐতিহ্য এবং সামাজিক বাস্তবতা। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও নারায়ণগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা, আজাদ, বিজিবি, গীতসহ দেশের বিভিন্ন জেলার মোট ২৩টি প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন

‘মিস গ্লোব বাংলাদেশ’ মুকুট জিতলেন ফারিয়া

এছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা ও ব্যঞ্জন জামানসহ আরও অনেকে। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে সিনেমাটি ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায়। পরে প্রিভিউ কমিটির পরামর্শে এর নাম পরিবর্তন করে ‘সর্দারবাড়ির খেলা’ রাখা হয় এবং এ নামেই সেন্সর সনদ লাভ করে চলচ্চিত্রটি।

ভোরের আকাশ/সু.পা

ঢালিউড

শেয়ার করুন: