নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। নীল শাড়ি, নজরকাড়া সাজ ও দৃষ্টিনন্দন ফটোশুটে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তাঁর প্রকাশিত ছবিগুলোতে নীল রঙের আভিজাত্য ও সৌন্দর্য যেন একসঙ্গে ধরা দিয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মিম। ছবিতে তাঁকে গাঢ় নীল শাড়ি, matching ব্লাউজ ও নীল ওড়নায় দেখা গেছে। শাড়িজুড়ে ছোট ছোট ঝলমলে নকশা, সঙ্গে নীল ও সবুজের মিশেলে করা অলংকার তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
মিমের মেকআপে ছিল স্নিগ্ধতা ও আভিজাত্যের ছোঁয়া। চোখের সাজ, ঠোঁটের রঙ ও চুলের স্টাইলের সঙ্গে নীল পোশাকের সমন্বয় তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিগুলোতে কখনো সিঁড়িতে, কখনো পুলের পাশে, আবার কখনো ক্যামেরার সামনে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘Blue never looked this beautiful.’ অর্থাৎ, নীল কখনো এত সুন্দর দেখায়নি। তাঁর এই পোস্টে মেকআপের কৃতিত্ব দিয়েছেন ‘Shundor-Makeover’কে।

প্রকাশের পরপরই ছবিগুলো ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকে তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। নীল শাড়িতে মিমের এই নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
ভোরের আকাশ/জেআ