শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপেক্ষার অবসান, ফিরছে ‘আইস এজ’ সিরিজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি আইস এজ আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছে। সিরিজটির ষষ্ঠ কিস্তির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে, যেখানে ম্যানি, সিড ও ডিয়েগোকে ঘিরে নতুন এক রোমাঞ্চকর ও বিপদসংকুল অভিযানের আভাস মিলেছে।

নতুন ট্রেলারে দেখা যায়, একটি আগ্নেয়গিরির বিস্ফোরণে চরিত্রগুলো আকাশে ভেসে যাচ্ছে এবং অচেনা এক রহস্যময় লস্ট ওয়ার্ল্ডের দিকে তাদের যাত্রা শুরু হয়।

এই নতুন গল্পে তারা প্রবেশ করবে একেবারে অজানা ও বিপজ্জনক অঞ্চলে, যেখানে আগের কোনো অংশের সঙ্গে মিল নেই।

আগের মতোই এই সিনেমায় থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। ম্যানি চরিত্রে রে রোমানো, ডিয়েগো চরিত্রে ডেনিস লিয়ারি, সিড চরিত্রে জন লেগুইজামো, বাক চরিত্রে সাইমন পেগ এবং এলি চরিত্রে কুইন লাতিফা আবারও কণ্ঠ দেবেন।

এছাড়া থাকবে সেই চিরচেনা চরিত্র স্ক্র্যাট, যে সবসময় একরে পিছু ছুটে বিপদে পড়ে। তার সঙ্গে এবার দেখা যাবে ক্র্যাশ, এডি এবং ছোট স্ক্র্যাটকেও।

আইস এজ সিরিজের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি।

নতুন সিনেমাটি পরিচালনা করছেন জন ডনকিন এবং প্রযোজনায় রয়েছেন লরি ফোর্টে।

আরও পড়ুন

তেলের দাম কমায় বিশ্ব অর্থনীতিতে স্বস্তির আভাস

নতুন সিনেমা ‘আইস এজ: বয়লিং পয়েন্ট’ মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি।

বরফ যুগ: স্ফুটনাঙ্ক - উইকিপিডিয়া

সিরিজের আগের সব সিনেমা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে।

ভোরের আকাশ/জেআ

বিনোদন সংবাদআইস এজঅ্যানিমেশন সিনেমা

শেয়ার করুন: