শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অসুস্থ খালেদা আক্তার কল্পনার পাশে শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
খালেদা আক্তার কল্পনা। ছবি: সংগৃহীত
খালেদা আক্তার কল্পনা। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীণ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বর্তমানে অসুস্থতায় ভুগছেন। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও এখন শারীরিক সমস্যার কারণে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান।

সনি রহমান জানান, সম্প্রতি কল্পনার সঙ্গে ফোনে কথা হলে তিনি নিজের অসুস্থতার কথা জানান। তিনি বলেন, প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে রয়েছে।

অসুস্থতার কারণ সম্পর্কে তিনি বলেন, বয়সজনিত নানা শারীরিক জটিলতার কারণেই কল্পনা অসুস্থ হয়ে পড়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এর ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

মিজানুর রহমান পরিচালিত ‘হনুমানের পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করলেও, তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।

চলচ্চিত্রে আসার আগে কল্পনা শিক্ষকতা করতেন। তার অভিনয়ে আসার গল্পটিও বেশ ব্যতিক্রমী। ১৯৮৪ সালে লন্ড্রি থেকে আনা কাপড়ের সঙ্গে পাওয়া একটি বিজ্ঞাপনের মাধ্যমে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম সম্পর্কে জানতে পারেন তিনি। পরে কৌতূহলবশত আবেদন করলেও বিষয়টি ভুলে যান।

পরবর্তীতে ঢাকায় এসে মঞ্চের পুরোনো সহশিল্পী পঙ্কজ বৈদ্যের সঙ্গে দেখা হলে তার অনুরোধে এফডিসিতে যান কল্পনা। সেখানে তাৎক্ষণিক অভিনয়ে পাগল চরিত্রে অভিনয় করে উপস্থিতদের মুগ্ধ করেন। এরপর নতুন মুখ হিসেবে নির্বাচিত হন এবং সেখান থেকেই শুরু হয় তার চলচ্চিত্র জীবন।

ভোরের আকাশ/সু.পা

খালেদা আক্তার কল্পনা

শেয়ার করুন: