শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিচারকের কাছে ‘বিষ’ চাইলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বেঙ্গালুরুর রেণুকা স্বামী নামের এক দোকানকর্মীকে হত্যার অভিযোগে গত বছরের ১১ জুন গ্রেফতার হয়েছিলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। ভক্তকে হত্যার অভিযোগে গত এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এই অভিনেতা।  

বহু দিন সূর্যের আলো না দেখা, পোশাক থেকে দুর্গন্ধ আসা এবং হাতে ছত্রাক জন্ম নেওয়ার মত সমস্যার কথা বলে হতাশা প্রকাশ করেন এই অভিনেতা। এরপরই বিচারকের কাছে বিষ চেয়ে বসেন তিনি।

গত মাসে সুপ্রিম কোর্ট দর্শন তার স্ত্রী পবিত্র গৌড়াসহ পাঁচ অভিযুক্তের জামিন বাতিল করে তাদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। আদালত নির্দেশ দিয়েছিল, জেল থাকাকালীন অভিনেতা যেন কোনো বিশেষ সুবিধা না পান।

মঙ্গলবার সিটি সিভিল ও সেশনস কোর্টে মামলার শুনানি ছিল। সেখানেই ভিডিও কনফারেন্সে দর্শন জানান, তাকে জেল থেকে বের হতে দেওয়া হয় না। দীর্ঘ সময় সূর্যের আলো না দেখার কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়েছে। তার ব্যবহৃত পোশাক থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার হাতে ছত্রাক জন্মেছে। এই সমস্যার কথা বলার পরই তিনি বিচারকের কাছে অনুরোধ করেন, তাকে যেন বিষ দেওয়া হয়।

২০২৪ সালের জুন মাসে রেণুকাস্বামীর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, রেণুকাস্বামী দর্শনের স্ত্রী পবিত্রাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করতেন। এরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রেণুকাস্বামী এবং পরে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ দর্শন এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। অভিযোগ ওঠে, দর্শনের ভক্তরা রেণুকাস্বামীকে মারধর করে খুন করেছে।

যদিও এর আগে কর্ণাটক হাইকোর্ট দর্শনকে জামিন দিয়েছিল, কিন্তু গত মাসেই সেই রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তারা তদন্ত প্রভাবিত করতে পারে, তাই তাদের জেল হেফাজতেই রাখা উচিত।

ভোরের আকাশ/তা.কা

দর্শনবিচারকঅভিনেতা

শেয়ার করুন: