শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাদ্যে বিষক্রিয়া

শুটিং ইউনিটের ১০০ সদস্য হাসপাতালে

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শুটিং ইউনিটের ১০০ জন সদস্য।

বলিউডের একটি সিনেমার শুটিং চলাকালীন এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।গত রোববার (১৭ আগস্ট) রাতে ঘটেছে ঘটনাটি। হঠাৎ ফিল্ম ইউনিটের লোকজনের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পেট ব্যথা, মাথাব্যথা ও বমিতে দুর্বল হয়ে পড়েন অনেকে। এ সময় তড়িঘড়ি করে তাদের জম্মু ও কাশ্মীর রাজ্যের লেহ জেলার এক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের কেউই স্থানীয় নয়। তারা সকলেই একটি বলিউড ছবির শুটিং ইউনিটের সদস্য। চিকিৎসক নিশ্চিত করেছেন খাবারে বিষক্রিয়ার ফলে এ অবস্থা।

চিকিৎসক বলেন, এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা। খবর পাওয়ার পরপরই আমরা সব বিভাগের চিকিৎসক ও কর্মীদের ডেকে নেই এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হই।

জানা যায়, ঘটনার আগে ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য শুটিং লোকেশনে একসঙ্গে খাবার খেয়েছিলেন। খাদ্যবিষক্রিয়ার উৎস খুঁজে বের করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে সকল রোগীর অবস্থা স্থিতিশীল। অধিকাংশকে চিকিৎসার পর ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে খবর শুনে হাসপাতালে বাড়ে উৎসুক জনতার ভিড়। সামলাতে না পেরে খবর দেওয়া হয় পুলিশকে।

ভোরের আকাশ/তা.কা

শুটিংবিষক্রিয়াহাসপাতাল

শেয়ার করুন: