শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে গান শোনাবেন তাহসান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার পাঁচ শহরে গান শোনাবেন তাহসান
অস্ট্রেলিয়ার পাঁচ শহরে গান শোনাবেন তাহসান

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবার ভক্তদের নিয়ে যাচ্ছেন বিশেষ এক সংগীত ভ্রমণে। সংগীতে ২৫ বছরের যাত্রা উদযাপন করতে আগামী সেপ্টেম্বরে তিনি ও তার ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ পারফর্ম করবেন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে কনসার্টের সময়সূচি প্রকাশ করেন তাহসান। সেই পোস্টে টিকিট বুকিংয়ের লিংকও যুক্ত করা হয়।

সূচি অনুযায়ী—

  • ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড,
  • ৭ সেপ্টেম্বর ব্রিসবেন,
  • ১৩ সেপ্টেম্বর সিডনি,
  • ২০ সেপ্টেম্বর মেলবোর্ন,
  • এবং ২৭ সেপ্টেম্বর পার্থে গান শোনাবেন তাহসান।

পুরো সেপ্টেম্বর জুড়েই দেশটির ভিন্ন ভিন্ন শহরে পারফর্ম করে অস্ট্রেলিয়াজুড়ে ভক্তদের মাতিয়ে রাখবেন তিনি।

সংগীতপ্রেমীরা সামাজিক মাধ্যমে এ খবর জানার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী ভক্তরা দীর্ঘদিন পর প্রিয় শিল্পীর লাইভ কনসার্টে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন তাহসান। পরবর্তীতে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করে জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি নিয়মিতভাবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশে কনসার্টে অংশ নিচ্ছেন।

ভোরের আকাশ//হ.র

বিনোদনকেন্দ্রসংগীতশিল্পী

শেয়ার করুন: