ফ্লোরাল পোশাকে নজর কাড়লেন তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
শেয়ার করা ছবিগুলোতে নীল রঙের ফ্লোরাল অফ-শোল্ডার পোশাকে দেখা যায় তটিনীকে। এর সঙ্গে মাথায় ম্যাচিং ব্যান্ড ও কানের দুল তার লুকে যোগ করেছে আলাদা মাত্রা। প্রতিটি ছবিতে তার চিরচেনা মিষ্টি হাসি ভক্তদের মুগ্ধ করেছে। কখনো শান্ত, কখনো প্রাণবন্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে গেছে তার পোস্ট। কেউ তার হাসির প্রশংসা করেছেন, কেউবা তুলনা করেছেন পুতুলের সঙ্গে।

উল্লেখ্য, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তটিনী। পরে চরকির “এই মুহূর্তে” ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন। তার প্রথম টেলিভিশন নাটক “শারদ প্রাতে”।
এছাড়া “সব জানে” কাজের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন তিনি। “ভালোবাসার প্রথম কদম ফুল” নাটকে অভিনয়ের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর দীপ্ত পুরস্কারও।
ভোরের আকাশ/সু.পা