শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর বুবলী মুখ খুললেন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর বুবলী মুখ খুললেন
স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর বুবলী মুখ খুললেন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর সময় তোলা তাদের একসঙ্গে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছবিগুলোতে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে একসঙ্গে দেখা যায় শাকিব-বুবলীকে। তাদের এই ছবি প্রকাশের পর থেকেই সম্পর্ক নিয়ে জল্পনা সৃষ্টি হয়, পাশাপাশি শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। যদিও অপু বিশ্বাস শুরুতে বিষয়টি নিয়ে মুখ খুলেননি, পরে একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, গত ১৫ জুন ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেছেন।

অন্যদিকে, তাদের এই মিলনকে আনন্দের সঙ্গে অভিব্যক্তি দিয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। ৩ আগস্ট তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কত ভালো লাগল!’

চয়নিকা আরও লিখেছেন, ‘কিছু সম্পর্কের টান এতই শক্তিশালী যে সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা দু’জনেই বীরের মা ও বাবা। এখন গল্পটা শান্ত, পরিণত ও পূর্ণ ভালোবাসা ও সম্মানের। জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ।’

তিনি শেষ করেছেন, ‘শুভ কামনা তোমাদের জন্য, বিশেষ করে ছোট্ট বীরের জন্য। মা-বাবার ভালোবাসা ও উপস্থিতি তার জীবনে স্থায়ী স্মৃতি হয়ে থাকবে। এখন আর কোনো বিভাজন নেই, শুধু চিরস্থায়ী মেলবন্ধন।’

চয়নিকার আবেগঘন পোস্টে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া দিয়েছেন বুবলী নিজেই। তিনি মন্তব্যে লিখেছেন, ‘আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি কী সুন্দর করে লিখেছ! তুমি সত্যিই ভালোবাসার মানুষ। সবসময় দোয়া ও ভালোবাসা।’

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: