শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামিন পেলেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ টানাপড়েন শেষে অবশেষে অন্তর্বতী জামিন পেয়েছেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। 

গতকাল সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।  আদালত রাজপালকে জামিনের শর্ত হিসেবে দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের এই শর্ত পূরণ করার পরই তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণের পর থেকে দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন এই অভিনেতা। তবে তার দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কেআরকেও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় রাজপাল যাদবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে 'বড় ভাই' সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে। তবে সেই ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয় বরং এটি ২০১৮ সালের একটি পুরনো ক্লিপ। সে সময় প্রায় তিন মাস জেল জীবন কাটিয়েছিলেন অভিনেতা।

ভোরের আকাশ/এসএইচ

রাজপাল যাদব

শেয়ার করুন: