শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী তারকাদের একজন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে অভিনেত্রীর সমর্থনে মুখ খুলেছেন বলিউডের অনেকেই।

গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। এরপর মাতৃত্বকালীন সময়ে অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তান ও পরিবারের দেখভালেই ব্যস্ত ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর প্রথমবার প্রকাশ্যে আসতেই বডিশেমিংয়ের মুখে পড়েন এই অভিনেত্রী।

সম্প্রতি ক্যাটরিনাকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন তিনি। সাদা সালোয়ার-কামিজ পরা ক্যাটরিনার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করতে থাকেন।

‘ক্যাটরিনার এ কী হলো?’ কিংবা ‘বুড়ি হয়ে গেছেন অভিনেত্রী?’—এ ধরনের মন্তব্যও দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে নেটিজেনদের আরেকটি অংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে এসব মন্তব্যের প্রতিবাদ জানান।

ক্যাটরিনার সমর্থনে মুখ খুলেছেন ইন্ডাস্ট্রির অনেকেও। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ট্রলারদের উদ্দেশে বলেন, মাতৃত্বের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা ‘পোস্টপার্টাম রিকভারি’ এমনই হয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থার সর্বশেষ খবর

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কাইফ।

প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ক্রিসমাস’। এরপরের বছর মা হন তিনি। মাতৃত্বের কারণে অভিনয় থেকে বিরতিতে থাকা এই অভিনেত্রীকে চলতি বছর এখনো কোনো সিনেমায় দেখা যায়নি।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রীক্যাটরিনা কাইফ

শেয়ার করুন: