শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— নতুন পোস্টে নিজেকে মেলে ধরলেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— নতুন পোস্টে নিজেকে মেলে ধরলেন পরীমণি
‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— নতুন পোস্টে নিজেকে মেলে ধরলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি বর্তমানে কোনো সিনেমার কাজে ব্যস্ত না থাকলেও, বিভিন্ন ব্র্যান্ডের ইভেন্টে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ বজায় রেখেছেন। সম্প্রতি মালয়েশিয়া সফর থেকে ফেরার পর নতুন একটি পোস্টে আবারও নজর কাড়লেন তিনি।

মালয়েশিয়ায় অবস্থানকালে নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন পরীমণি। ফেরার পর একটি রেস্টুরেন্ট উদ্বোধনে হাজির হয়ে নজর কাড়েন তিনি। আর এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে নিজেকে বিভিন্ন ছবিতে ধরা দিয়েছেন।

ছবিগুলোতে পরীমণিকে দেখা গেছে আকাশি-সাদা শাড়িতে মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারের সামনে বসে। এক ছবিতে মুখে হাত দিয়ে পোজ দিয়েছেন, অন্যটিতে হাসিমুখে লাভ সাইন করে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে তার চোখে মুখে। পোস্টে ক্যাপশনে লিখেছেন, ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন।’

পরীমণির এই পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। হাজারের বেশি মানুষ তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘অসাধারণ লাগছে’, আবার কেউ লিখেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’

মাতৃত্বের পর ধীরে ধীরে নিজের ফিটনেস ধরে আনায় পরীমণি এখন নতুনভাবে কাজে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আপাতত নতুন কোনো প্রজেক্ট বা ছবির ঘোষণা না করলেও ভক্তদের প্রত্যাশা তাকে শিগগিরই বড় পর্দায় দেখার।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: