শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘দুষ্টুমি করলেই জুতোপেটা’—শৈশবের গল্প শোনালেন ববি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর সারাজীবন আলোচনার আড়ালেই থেকেছেন। অভিনেতা সানি দেওল ও ববি দেওলের মা হলেও তাকে খুব কমই ক্যামেরার সামনে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাকে নিয়ে স্মৃতিচারণ করেন ববি দেওল। তিনি জানান, মায়ের কঠোর শাসনের মধ্যেই তার বেড়ে ওঠা। এমনকি দুষ্টুমি করলে মায়ের হাতে জুতোপেটাও খেতে হতো বলে মজা করে উল্লেখ করেন তিনি।

পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌর বলিউড তারকার সঙ্গে বিয়ের পর মুম্বাইয়ে সংসার পাতেন। ধর্মেন্দ্রের সংসারে তার সন্তানদের লালন পালন করেন। শৈশবের স্মৃতিচারণ করে ববি জানান, ছোটবেলা থেকেই পড়াশোনায় মন ছিল না তার। স্কুলে যাওয়ার নাম শুনলে তার ভীষণ কান্না পেতো। নিয়মানুবর্তিতা না মানায় প্রায়ই মায়ের কাছে নালিশ দিত স্কুল কর্তৃপক্ষ।

ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে অনর্গল হিন্দিতেই কথা বলায় একদিন স্কুল শিক্ষক ববির মাকে পরামর্শ দেন তাকে হিন্দি মিডিয়ামে ভর্তি করানোর। এতেই রেগে যান তার মা।

বিশেষ সাক্ষাৎকারে ববি বলেন, ‘আমার নামে এতো অভিযোগ আসতো যে স্কুল থেকে বাড়ি যাওয়ার হাঁটাপথে মারতে মারতে নিয়ে যেত মা। স্কুল ছাড়ানোর কথা ওঠায় জুতোপেটা করতে শুরু করেছিলেন আমাকে।’

আরও পড়ুন

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

সাক্ষাৎকারে ববি জানান, তিনি মায়ের কাছে প্রায়ই জুতো দিয়ে মার খেতেন। এটা মায়ের অস্ত্রের মতো ছিল। তবে বাবা ধর্মেন্দ্র সে ভাবে কখনও তাদের মারেননি। চোখ বড় বড় করলেই ভয় পেতেন তারা।

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল নামে চার সন্তান রয়েছে। ভারতীয় সিনেমার এই তারকা প্রথম স্ত্রীকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে দ্বিতীয়বার বিয়ে করেন।

ভোরের আকাশ/জেআ

বলিউড খবরববি দেওলধর্মেন্দ্রসানি দেওলবলিউড তারকা

শেয়ার করুন: