শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেফাঁস মন্তব্যে আইনি ঝামেলায় কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেফাঁস মন্তব্যে আইনি ঝামেলায় কঙ্গনা রানাউত
বেফাঁস মন্তব্যে আইনি ঝামেলায় কঙ্গনা রানাউত

চলচ্চিত্রের বাইরেও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার সেই মন্তব্যই তাঁকে টেনে নিয়েছে আইনি বিপাকে। মানহানির মামলায় তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের এক বিচারক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিতর্কিত কৃষি আন্দোলনের সময় দেওয়া এক মন্তব্য ঘিরেই এই মামলার সূত্রপাত। ২০২০-২১ সালে কৃষকরা দিল্লিতে আন্দোলনে নামলে কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করেন, ছবির বৃদ্ধা নাকি শাহিনবাগ আন্দোলনের বিলকিস বানুর মতো এবং মাত্র ১০০ টাকার বিনিময়ে এই ধরনের প্রতিবাদে অংশগ্রহণ করেন।

ছবির বৃদ্ধা পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সী মহিন্দর কৌর। এই মন্তব্যকে অপমানজনক বলে দাবি করে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। মামলার পর আদালত কঙ্গনার নামে সমনও জারি করে।

কঙ্গনা পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে গিয়ে মামলা খারিজের আবেদন জানান। তবে গত শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয় এবং জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তা খণ্ডনযোগ্য নয়। ফলে তাঁকে স্থানীয় আদালতে হাজিরা দিতেই হবে।

এই রায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছেন কঙ্গনা। যদিও এ বিষয়ে এখনো তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: