শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং করতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নালায় মিললো অভিনেত্রীর গলাকাটা মরদেহ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুটিং করতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নালায় মিললো অভিনেত্রীর গলাকাটা মরদেহ
শুটিং করতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নালায় মিললো অভিনেত্রীর গলাকাটা মরদেহ

মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার হলো ২৩ বছর বয়সী মডেল ও অভিনেত্রী শীতলের মরদেহ। রবিবার (১৫ জুন) হরিয়ানার সোনিপাত জেলার খরখোদা এলাকার একটি নালা থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মৃতদেহের গলায় কাটার চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছে তারা।

শীতল, যিনি ‘সিম্মি চৌধুরী’ নামেও পরিচিত, গত ১৪ জুন আহার গ্রামে মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার বড় বোন নেহা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। হত্যার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মডেল শীতল পানিপথ জেলার খলিয়া মাজরা গ্রামের বাসিন্দা ছিলেন। মাত্র ছয় মাস আগে হরিয়ানার গানের জগতে পেশাগত যাত্রা শুরু করেন তিনি।

পরিবারের অভিযোগ, শীতলের প্রাক্তন বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন। বোন নেহার দাবি, সুনীলই তাকে হত্যা করেছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেও পাঞ্জাবের এক গাড়ির পার্কিং এলাকা থেকে নেটইনফ্লুয়েন্সার কমল কৌরের মরদেহ উদ্ধার করা হয়। একের পর এক এ ধরনের ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: