ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ বাবা হয়েছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ‘কাবিলা’ হিসেবে পরিচিত, সম্প্রতি সুখবর দিয়েছেন। বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা এই অভিনেতা বাবা হয়েছেন। তার পরিবারে নতুন আলো এসেছে এক কন্যা সন্তানের মাধ্যমে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে এ বিষয়টি নিজেই অভিনেতা জানিয়েছেন।
লাভ ইমোজিসহ পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।”
এই খবর প্রকাশের পর তার কমেন্ট সেকশন প্রিয় ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে গেছে। অনেকেই মজা-মজার মন্তব্য ও নাটকের চরিত্রের সঙ্গে মিলিয়ে হাস্যরস উদ্রেক করছেন।
ভোরের আকাশ/এনএস