শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিবের সঙ্গে রোমান্সে কেন অস্বস্তি হয়নি? মুখ খুললেন সাবিলা নূর

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমায় প্রথমবার ঢালিউড সুপারস্টার শাকিব খান–এর বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরে মুক্তি পাওয়া রকস্টার সিনেমায় দ্বিতীয়বারের মতো এই জুটিকে দেখা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও পর্দার রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা নূর। তিনি বলেন, “এই কৃতিত্ব পুরোপুরি শাকিব খানের। তিনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন, তা সত্যিই অসাধারণ।”

মালয়েশিয়ায় রকস্টার সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করে সাবিলা জানান, শাকিব খান অল্প সময়ের মধ্যে নিজের লুক ও ফিটনেসে এমন পরিবর্তন এনেছিলেন যে তাকে অনেকটাই তরুণ দেখাচ্ছিল। তার ভাষায়, পুরো ইউনিটের প্রাণবন্ত পরিবেশই পর্দার রসায়নকে আরও স্বাভাবিক করে তুলেছিল।

রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় কোনো অস্বস্তি হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে সাবিলা বলেন, “ক্যামেরা চালু হওয়ার পর তিনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন তিনি ‘আগুন’ আর আমি ‘মীরা’। চরিত্রের সম্পর্কটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি।”

তিনি আরও জানান, শাকিব খান এমন একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছিলেন, যার কারণে রোমান্টিক দৃশ্যগুলো স্বাভাবিকভাবেই অভিনয় করতে পেরেছেন।

শাকিব খানের পেশাদারিত্বেরও প্রশংসা করেন সাবিলা। তিনি বলেন, প্রতিটি শটের পর শাকিব মনোযোগ দিয়ে নিজের অভিনয় পর্যালোচনা করেন এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে, তা নিয়ে আলোচনা করেন। এই অভ্যাস তাকে একজন সহশিল্পী হিসেবে আরও অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই এবং তারিক আনাম খান। সিনেমাটি গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ভোরের আকাশ/এনএ

শাকিবের ‘তাণ্ডব’সাবিলা নূর

শেয়ার করুন: