নতুন জীবনসঙ্গীর খোঁজে তামান্না

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার খুঁজছেন নতুন জীবনসঙ্গী। প্রেম ভাঙনের ধাক্কা সামলেও তিনি ভালোবাসার প্রতি আস্থা হারাননি।
একসময় অভিনেতা বিজয়ের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন তামান্না। প্রায় সব অনুষ্ঠানেই একসঙ্গে হাজির হতেন তারা। কিন্তু বিয়ের প্রসঙ্গেই বাঁধে অমিল—তামান্না সংসার গড়তে চাইলে বিজয় রাজি ছিলেন না। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটতে হয় এই জুটিকে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, নতুন করে ভালোবাসা খুঁজছেন তিনি। তার ভাষায়, “আমি দারুণ একজন জীবনসঙ্গী হতে চাই। এমন একজনের পাশে থাকতে চাই, যে ভাববে—গত জন্মে কত ভালো কাজ করেছি, তাই তাকে পেয়েছি। জানি না সেই সুখী মানুষটি কে হবেন, তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।”
তামান্নার এই মন্তব্যকে অনেকে তার পুরনো সম্পর্কের সমাপ্তির পরোক্ষ স্বীকৃতি হিসেবে দেখছেন। একই সঙ্গে, নতুন প্রেমের ইঙ্গিতও যেন দিয়ে রাখলেন তিনি। তবে সেই যাত্রার বাস্তবতা কবে জানা যাবে, সেটাই এখন ভক্তদের কৌতূহলের বিষয়।
ভোরের আকাশ//হ.র