শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় কোথাও যাচ্ছেন না অপু বিশ্বাস, থাকবেন বাসাতেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্গাপূজায় কোথাও যাচ্ছেন না অপু বিশ্বাস, থাকবেন বাসাতেই
দুর্গাপূজায় কোথাও যাচ্ছেন না অপু বিশ্বাস, থাকবেন বাসাতেই

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে দেশব্যাপী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই চলছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। তবে এ উৎসবের সময়টা এবার ভিন্নভাবে কাটাতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

বরাবরই দুর্গাপূজা নিয়ে উচ্ছ্বাসে থাকেন তিনি। কিন্তু এবারের পূজায় কোথাও না গিয়ে ঘরেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, বাবা-মাকে হারানোর শূন্যতা পূজার দিনে তাকে আরও বেশি কষ্ট দেয়।


অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “পূজার সময় মা-বাবার অভাবটা তীব্রভাবে অনুভব করি। প্রতিদিনই তাদের মিস করি, তবে পূজার সময়টা বেশি কষ্ট লাগে। তাই এবার কোথাও যাব না, বাসায় থাকব।”


বগুড়ায় বেড়ে ওঠা অপু বিশ্বাস পূজার শৈশব স্মৃতির কথা উল্লেখ করে বলেন, “বাবা, কাকা, মা আর আত্মীয়-স্বজন সবাই মিলে পূজার দিনগুলো কাটত উৎসবের আমেজে। তখন আমাদের বাড়ি যেন উৎসবে মুখর হয়ে উঠত।”


অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

ভোরের আকাশ।।হর

অপু বিশ্বাস

শেয়ার করুন: