শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে তাসনিয়া ফারিণ
শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে তাসনিয়া ফারিণ

চট্টগ্রামের ফয়’স লেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে।

সোমবার (২১ আগস্ট) শিখো–প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানে ফারিণের সঙ্গে মঞ্চে ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, এবং অভিনেত্রী সাবিলা নূর ও তানজিম সাইয়ারা তটিনী। তারা শিক্ষার্থীদের সঙ্গে গান ও নাচে অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। ফারিণ নিজেও নিজের কণ্ঠে জনপ্রিয় গান ‘রঙে রঙে রঙিন হবো’ পরিবেশন করেন।

যদিও অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীরা পরিবেশনা উপভোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে শুরু হয় ফারিণের পোশাকের সমালোচনা। কেউ লিখেছেন, “ছোট শিক্ষার্থীর অনুষ্ঠানে এ ধরনের পোশাক ঠিক হয়নি।” আবার কেউ মন্তব্য করেছেন, “তটিনী ও সাবিলার পোশাক সুন্দর, কিন্তু ফারিণের ড্রেস বেমানান।” কটাক্ষ করে মন্তব্য করেছেন, “সামান্য ড্রেসিং সেন্সও নেই।”

এদিকে, অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং তারকাদের উপস্থিতি অনুষ্ঠানের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে তোলা প্রশ্ন এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভোরের আকাশ//হ.র

তাসনিয়া ফারিণ

শেয়ার করুন: