শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যে কারণে ৪০ কোটি রুপির প্রস্তাব ‍পেয়েও ফিরিয়ে দেন সুনীল শেঠি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের অনেক তারকাই তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করে থাকেন। তবে, এমন অভিনেতাও আছেন যারা মোটা অঙ্কের টাকার প্রস্তাবের পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। তাদের একজন অভিনেতা সুনীল শেঠি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানালেন, প্রায় ৪০ কোটি রুপির একটি বিজ্ঞাপনের প্রস্তাব রীতিমতো মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজের আদর্শ এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেতা।

সুনীল শেঠি বলেন, আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেঠিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের ওপর অবিচার করব।

আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়।

এই অভিনেতা বলেন, আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম যে, ‘আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।

বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমার এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে ভক্তদের সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন।

ভোরের আকাশ/তা.কা

 

সুনীল শেঠি

শেয়ার করুন: