জীবনযাপনে বড় পরিবর্তন এনেছেন কারিনা কাপুর

বলিউড তারকা কারিনা কাপুর খান ব্যক্তিজীবনে এনেছেন উল্লেখযোগ্য পরিবর্তন। দুই সন্তানের মা হওয়ার পর থেকে তার দৈনন্দিন জীবনযাত্রায় এসেছে শৃঙ্খলা ও স্বাস্থ্যসচেতনতা। সম্প্রতি ভারতের জনপ্রিয় সাময়িকী নড-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
কারিনা বলেন, এখন তিনি পুরোপুরি নিয়মমাফিক জীবনযাপন করেন। সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন এবং রাত সাড়ে ৯টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। ভোরে যখন তিনি শরীরচর্চা শুরু করেন, তখন আশপাশের সবাই ঘুমিয়ে থাকেন বলেও জানান তিনি।
সাক্ষাৎকারে কারিনা আরও বলেন, এখন আর পার্টিতে যাওয়া হয় না তাঁর। “আমার বন্ধুরা জানে আমি আর কোনো পার্টিতে যাই না। ওরাও সেটা মেনে নিয়েছে,” বলেন অভিনেত্রী।
মা হওয়ার পর শরীরচর্চার গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে পেরেছেন তিনি। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ফিটনেসকে দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব। কারিনার মতে, ফিটনেস শুধু সৌন্দর্য নয়, বরং মানসিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার ভাষায়, “যদি একদিনও শরীরচর্চা না করি, আমার মুড খারাপ হয়ে যায়। শরীরচর্চা আমাকে শান্ত রাখে, মানসিকভাবে ঠিক রাখে।”
ফিটনেস এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে বর্তমানে আরও সতেজ ও ভারসাম্যপূর্ণ জীবন কাটাচ্ছেন কারিনা, এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।
ভোরের আকাশ//হ.ন