শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারকাদের বাদ দেওয়ায় বিএনপিকে ন্যান্সির ‘লাল সালাম’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকা ঘিরে শুরু থেকেই ছিল শোবিজ অঙ্গনের তারকাদের ব্যাপক আগ্রহ। তবে শেষ পর্যন্ত তালিকায় জায়গা হয়নি কোনো পরিচিত তারকার। ফলে আলোচনায় থাকা রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনসহ একাধিক হেভিওয়েট নাম বাদ পড়ে যায়।

এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেলদের শুধুমাত্র “শো-পিস” না বানিয়ে যোগ্য ও ত্যাগী রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ‘লাল সালাম’ জানাচ্ছেন।

ন্যান্সির এই মন্তব্য প্রকাশের পর তার পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, তার সঙ্গে একমত হওয়ায় তিনি আরও বেশি প্রিয় হয়ে উঠেছেন, আবার কেউ সরাসরি তার বক্তব্যকে সমর্থন করেছেন।

এর আগে ১০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে প্রায় এক হাজার তিনশো প্রার্থী ফরম সংগ্রহ করেন। সেই তালিকায় ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ বেশ কয়েকজন শোবিজ তারকা।

তবে ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, কোনো তারকাই মনোনয়ন পাননি। এতে শোবিজ অঙ্গনের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ হয়নি।

ভোরের আকাশ/সু.পা

ন্যান্সির ‘লাল সালাম’

শেয়ার করুন: