শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে অর্থ আত্মসাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ এবং “বিগ বস তেলেগু” খ্যাত অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস)-এ এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণ।

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে আশু রেড্ডি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মেন্দ্রর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা হাতিয়ে নেন। ২০১৮ সালে তাদের পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের আশ্বাসের ভিত্তিতেই অর্থ লেনদেন শুরু হয় বলে দাবি করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, সম্পর্ক চলাকালে ধর্মেন্দ্রর অর্থে কেনা একটি বিলাসবহুল গাড়ি, প্রায় পাঁচ কেজি স্বর্ণ এবং একাধিক ফ্ল্যাট আশু নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যেতে শুরু করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এছাড়া আশু রেড্ডির বোনের বিরুদ্ধেও প্রায় ৫০ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

হায়দরাবাদের অপরাধ দমন শাখার ডিসিপি এস চৈতন্য কুমার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটিকে একটি লিভ-ইন সম্পর্কের জটিলতা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ঘনিষ্ঠতার সুযোগে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলে ধারণা পুলিশের।

উল্লেখ্য, “বিগ বস তেলেগু”-তে অংশগ্রহণের মাধ্যমে আশু রেড্ডি ব্যাপক পরিচিতি পান। এর আগেও একটি মাদক-সংক্রান্ত ঘটনায় তার নাম উঠেছিল, যদিও সে অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন। তবে সাম্প্রতিক এই প্রতারণার অভিযোগ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

ভোরের আকাশ/সু.পা

অর্থ আত্মসাত

শেয়ার করুন: