শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘তেরে বিন’-এর সাফল্যের মাঝেও ভক্তদের আক্ষেপ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছে পাকিস্তানি নাটকের জনপ্রিয় ধারাবাহিক ‘তেরে বিন’। প্রথম পাকিস্তানি নাটক হিসেবে এটি ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম মিলিয়ে ৫ বিলিয়ন বা ৫০০ কোটিরও বেশি ভিউ অর্জনের রেকর্ড করেছে। মীরব ও মুরতাসিমের প্রেম, অভিমান এবং হৃদয়ছোঁয়া রোমান্টিক রসায়নের গল্পটি শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়ে ২০২৩ সালের ৬ জুলাই শেষ হয় এর প্রথম সিজন। নাটকটির তুমুল জনপ্রিয়তার জোয়ারে ভেসে তখনই প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি ঘোষণা দিয়েছিলেন সিজন-২ নিয়ে আসার। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে মূল জুটি ওহাজ আলী ও ইয়ুমনা জায়েদিকে রেখেই দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণাও আসে।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। সিজন-২ এর শুটিং বা মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মিলছে না কোনো স্পষ্ট বার্তা। আর তাতেই ধৈর্যের বাঁধ ভেঙেছে উপমহাদেশের কোটি ভক্তের। রেকর্ড গড়ার খুশির চেয়েও এখন দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা গ্রাস করেছে দর্শকদের।

আরও পড়ুন

ওটিটি দুনিয়ায় নতুন আলোচনায় মাধুরীর ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন অনুরাগীরা। নির্মাতা ও প্রধান তারকাদের রহস্যজনক নীরবতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন তারা। এক ভক্ত ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ‘তেরে বিন ৫ বিলিয়ন ভিউ পার করা প্রথম পাকিস্তানি নাটক হয়ে গেল, অথচ আপনারা এখনও সিজন-২ এর শুটিংই শুরু করলেন না? লজ্জা কোথায়?’ আরেকজন উপহাসের সুরে লিখেছেন, ‘মনে হচ্ছে সিজন-২ দেখতে আমাদের পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে বিনোদনপাড়ার জোর গুঞ্জন, ২০২৬ সালের জুন মাসের শেষ দিকে কিংবা জুলাইয়ের শুরুর দিকে ‘তেরে বিন ২’-এর ক্যামেরা চালু হতে পারে, অর্থাৎ গড়াতে পারে শুটিং ফ্লোরে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা না আসায় ভক্তরা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। ইতিহাস গড়ার আনন্দ ছাপিয়ে ‘তেরে বিন’ ভক্তদের মনে এখন কেবলই একরাশ অপেক্ষা আর হতাশার মেঘ।

ভোরের আকাশ/জেআ

পাকিস্তানি নাটকইউটিউবনাটকতেরে বিন

শেয়ার করুন: