শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০০ কোটি টাকার বিতর্কে জ্যাকলিনের মামলার আবেদন খারিজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০০ কোটি টাকার বিতর্কে জ্যাকলিনের মামলার আবেদন খারিজ
২০০ কোটি টাকার বিতর্কে জ্যাকলিনের মামলার আবেদন খারিজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ২১৫ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলা বাতিলের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে মামলাটি শোনার সুযোগ পাননি অভিনেত্রী।

আদালত জানিয়েছে, ইডি কর্তৃক দায়ের করা মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতির বেঞ্চ আরও বলেছে, অভিযোগের মাত্রা অনুযায়ী চার্জ বসানোর সময় প্রমাণ দেখার প্রয়োজন নেই।

জ্যাকলিনের আইনজীবী আদালতে উল্লেখ করেছিলেন, প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জ্যাকলিনকে সুকেশ চন্দ্রশেখর থেকে উপহার গ্রহণের সময় সতর্ক থাকা উচিত ছিল। তবে আদালত মন্তব্য করেছে, আইনের দিক থেকে কেউ পুরোপুরি নিরাপদ হতে পারে না।

আদালতে জ্যাকলিন নিজে বলেছেন, “আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। সুকেশ বর্তমানে জেলে আছেন। তিনি আমাকে উপহার পাঠিয়েছিলেন, তবে ২০০ কোটি টাকার প্রতারণার মূল ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মূল অপরাধে আমার নাম নেই এবং ওই টাকা আমার কাছে আসেনি।”

জ্যাকলিন আরও উল্লেখ করেছেন, মামলার নাম জড়ানোর কারণে তার ক্যারিয়ার ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্যই তিনি সুপ্রিম কোর্টে মামলা বাতিলের আবেদন করেছিলেন।

উল্লেখ্য, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনকে ২১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়েছেন এবং সেই সময় জ্যাকলিনকে কয়েক কোটি টাকার উপহার দিয়েছেন।

ভোরের আকাশ // হ.র

বলিউড অভিনেত্রী

শেয়ার করুন: