শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘পরিচালক বলেছে এটা লাগবেই, চাইলেও না করতে পারিনি’: রাজ রিপা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘পরিচালক বলেছে এটা লাগবেই, চাইলেও না করতে পারিনি’: রাজ রিপা
‘পরিচালক বলেছে এটা লাগবেই, চাইলেও না করতে পারিনি’: রাজ রিপা

ঢালিউডের নতুন মুখ রাজ রিপা আলোচনায় এসেছেন তার অভিষেক চলচ্চিত্র ‘ময়না’ নিয়ে। আলিমউল্লাহ খোকনের গল্পে নির্মিত ও মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ২০২৫ সালের ভালোবাসা দিবসে, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। নাম ভূমিকায় অভিনয় করে নিজের উপস্থিতি জানান দেন রাজ রিপা।

রোম্যান্টিক ঘরানার এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে চার নায়ক ও একজন নায়িকাকে ঘিরে। তবে মুক্তির পর কিছু দৃশ্য নিয়ে দর্শক মহলে বিতর্ক তৈরি হয়, বিশেষ করে ময়নাকে ঘিরে অন্তরঙ্গ ও বিছানার দৃশ্যগুলো নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ রিপা খোলাখুলিভাবে জানিয়েছেন এসব দৃশ্যের পেছনের অভিজ্ঞতা। তিনি বলেন,
‘ময়নার চরিত্রটি যেভাবে লেখা হয়েছে, তাতে আরও কিছু বিতর্কিত দৃশ্যের প্রস্তাব ছিল। আমি সেগুলোর জন্য পরিচালকের কাছে সরাসরি “না” করেছি। বলেছি, এটা আমি করব না। কিন্তু কিছু দৃশ্যের ক্ষেত্রে পরিচালক জোর দিয়েছেন, বলেছেন গল্পের প্রয়োজনে লাগবেই। তাই চাইলেও “না” করতে পারিনি।’

বিশেষ করে একটি চুম্বন দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে রাজ রিপা বলেন,
‘ডিরেক্টর বললেন, এই সিনটা মাস্ট লাগবে। তখন তো আর রাগ দেখিয়ে শুটিং ছেড়ে চলে আসা সম্ভব না। ভাবলাম, ট্রাই করি—ক্যারেক্টারের সঙ্গে যায় কি না। এটা তো রিপা করছে না, চরিত্র ময়না করছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এমনভাবে অভিনয় করেছি যাতে পোশাক ও উপস্থাপনার মাধ্যমে কিছুটা শালীনতা বজায় থাকে। গল্পে “ভালো” আর “খারাপ”-এর মিশ্রণে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছি।’

‘ময়না’ সিনেমাটি আন্তর্জাতিক উৎসবেও পাঠানো হয়েছে বলে জানান তিনি। রাজ রিপার মতে,
‘হলিউড বা বলিউডে গল্পের প্রয়োজনে চরিত্রকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়, যেখানে দৃশ্যগুলো আরও খোলামেলা হতে পারে। সেই তুলনায় আমি চেষ্টা করেছি সীমার মধ্যে থেকে কাজ করতে।’

নতুনদের জন্য এই বক্তব্য যেমন সাহসী, তেমনি বাস্তবতার ছাপও স্পষ্ট—চরিত্রের প্রয়োজনে কখনও কখনও সিদ্ধান্ত নিতে হয় কঠিন জায়গায় দাঁড়িয়ে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: