শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরীমনির রূপে মুগ্ধতা, ভক্তের চোখে যেন পরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে তিনি পরিচিত ‘পরীমনি’ নামে তবে আসল নাম শামসুন্নাহার স্মৃতি। দর্শক-ভক্তদের কাছেও এই নামটিই বেশি পরিচিত। নামের মতোই তাঁর রূপ-লাবণ্যও যেন পরীর মতো। তাঁর সৌন্দর্য ও অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসাও রয়েছে দীর্ঘদিনের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করেছেন পরীমনি। পরনে গোলাপি পেড়ে সাদা শাড়ি। খোলা চুল, হাতে-কানে সাধারণ গয়না। সাধারণ সাজে অপূর্ব মোহনীয় রূপে ধরা দিয়েছেন ক্যামেরায়।

ছবিগুলো তুলেছেন পরী নিজেই, মানে নিজস্বী। কোথাও লাজুক মুখে উচ্ছ্বল হাসি, কোথাও বিশাল আকাশের পানে বাড়িয়ে দিয়েছেন হাত। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা ছবিগুলো দেখে পরী-ভক্তরাও বেশ আনন্দিত। তার রূপের বন্দনা করতে কার্পণ্য করছেন না।

এক ভক্ত লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’; আরেকজন লিখেছেন, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাঁটা সাদা পরী’; অন্য এক ভক্তের মন্তব্য, ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার’; আরেক অনুসারী লিখেছেন, ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী’।

আরও পড়ুন

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবিগুলো আপলোডের পর মাত্র তিন ঘণ্টায় পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। আর মন্তব্য করেছেন প্রায় চার হাজার মানুষ। শেয়ারও হচ্ছে শত শত। বোঝাই যাচ্ছে, সাদামাটা সাজে পরীর স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, অভিনয়ে আপাতত অনিয়মিত পরীমনি। সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।

ভোরের আকাশ/জেআ

পরীমনি

শেয়ার করুন: