শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং সেটে দুর্ঘটনার পর কার্তিক আরিয়ানের বর্তমান অবস্থা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুটিং সেটে গুরুতর চোট পাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। অস্ত্রোপচার শেষে বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন এই অভিনেতা।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, পরিচালক কবীর খানের নতুন ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান কার্তিক। শারীরিকভাবে বেশ কঠিন এই চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নিচ্ছিলেন অভিনেতা। কিন্তু শুটিংয়ের সময় আচমকাই ঘটে বিপত্তি। কার্তিকের মুখপাত্র জানিয়েছেন, তার হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাড়িতে থেকেই বিশ্রাম ও সুস্থতার দিকে নজর দিচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবার শুটিংয়ে ফিরবেন অভিনেতা।

আরও পড়ুন

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কবীর খানের এই নাম-ঠিক না হওয়া ছবিতে কার্তিককে দেখা যাবে একজন কিকবক্সিং কোচের ভূমিকায়। ছবির গল্প অনুপ্রাণিত বাস্তব জীবনের কিকবক্সার তাজামুল ইসলামের কাহিনি থেকে। ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর পর কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। এই চরিত্রের জন্য কার্তিককে কঠোর শারীরিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে অ্যাকশন দৃশ্যগুলোও বেশ চ্যালেঞ্জিং বলে জানা গেছে।

হাঁটুর চোটের কারণে আপাতত শুটিং থেকে বিরতি নিতে হয়েছে কার্তিককে। তবে তার সুস্থতার গতি অনুযায়ী খুব শিগগিরই সেটে ফেরার সম্ভাবনা রয়েছে। ঠিক কবে তিনি শুটিং শুরু করবেন, তা এখনই নিশ্চিত করা হয়নি। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও নতুন অধ্যায় শুরু করছেন কার্তিক। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ডোপামিন স্টুডিওস’-এর ব্যানারে এটি হতে যাচ্ছে তার প্রযোজিত প্রথম ছবি।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেতাকার্তিক আরিয়ান

শেয়ার করুন: