শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেলিভিশনে নিজের মৃত্যুর খবর দেখে বিস্মিত জে ফক্স

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

টেলিভিশনে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হলিউড অভিনেতা মাইকেল জে ফক্সের! স্ক্রিনে দেখলেন নিজেরই মৃত্যুসংবাদ, সঙ্গে চলছে জীবন নিয়ে আবেগঘন স্মৃতিচারণমূলক ভিডিও। 

এমন খবর দেখে যেখানে ভক্তদের হার্টবিট বেড়ে যাওয়ার কথা, সেখানে খোদ অভিনেতা নিজেই হকচকিয়ে গেলেন! তবে ‘ব্যাক টু দ্য ফিউচার’ খ্যাত এই অভিনেতা মুহূর্তেই সামলে নিলেন নিজেকে। 

ঘটনার মূলে ছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ভুলবশত তারা ফক্সকে মৃত ঘোষণা করে তার জীবনের ওপর বিশেষ এক প্রতিবেদন প্রচার করে বসে। খবরটি নজরে আসতেই সামাজিক মাধ্যমে থ্রেডস-এ মজাদার এক পোস্ট করেন অভিনেতা।

সেই পোস্টে ফক্স লেখেন, ‘আপনার কেমন লাগবে, যখন টেলিভিশন খুলতেই নিজের মৃত্যুর সংবাদ দেখবেন?’ এরপর মজা করে পাঁচটি অপশনও দেন ভক্তদের উদ্দেশে। এরপর লেখেন, ‘টিভি দেখে ভাবলাম পৃথিবী বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম ওটা শুধু আমার খবর; কিন্তু আমি তো ভালোই আছি।’

অবশ্য এমন হুলস্থুল কাণ্ডের পর ক্ষমা চাইতে দেরি করেনি সিএনএন কর্তৃপক্ষ। পিপল ম্যাগাজিন জানিয়েছে, চ্যানেলটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিও সরিয়ে নিয়েছে; সঙ্গে অভিনেতা ও তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মাইকেল জে ফক্স এখন কাজে বেশ ব্যস্ত। গত ৮ এপ্রিল শেষ হয়েছে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘শ্রিঙ্কিং’-এর তৃতীয় সিজন, যেখানে হ্যারিসন ফোর্ডের সঙ্গে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

ভোরেরআকাশ/সু.পা

বিস্মিত জে ফক্স

শেয়ার করুন: