গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই তার আত্মবিশ্বাসী ও সাহসী উপস্থিতির জন্য আলোচনায় থাকেন। তবে এবার তিনি এমন কিছু করেছেন যা দেখে হতবাক তার অনুরাগী থেকে শুরু করে স্বামী নিক জোনাস পর্যন্ত। সাদা টপ ও ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার গলায় জড়ালেন একেবারে আস্ত জীবন্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, সাদা টপ ও ডেনিমে সাধারণ সাজে উপস্থিত প্রিয়াঙ্কা হাতে নিয়েছেন এক জীবন্ত বিশাল সাপ! গলায় পেঁচিয়ে রেখেছেন সেই সাপকে, মুখে নির্ভীক হাসি যেন ভয় নয়, আত্মবিশ্বাসই তার অলংকার।
দৃশ্যটি যতটা ভয়ংকর, ততটাই চমকপ্রদ। অনেকেই প্রশংসা করেছেন তার সাহস ও স্বাভাবিক ব্যবহারের, কেউ কেউ আবার অবাক হয়েছেন এমন ঝুঁকিপূর্ণ স্টান্টে। পাশে ছিলেন স্বামী নিক জোনাস, যিনি অবিশ্বাসের চোখে দেখছিলেন স্ত্রী প্রিয়াঙ্কার দুঃসাহসিক মুহূর্তটি।
প্রিয়াঙ্কা চোপড়ার এই নতুন রূপ যেন তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবিআত্মবিশ্বাসী, নির্ভীক ও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনো রেড কার্পেটে স্টাইল, কখনো সামাজিক বার্তা প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন তিনি।
এই সাপ-পর্বটিও তাই শুধু একটি মজার ঘটনা নয়, বরং সাহসের আরেকটি প্রতীক হয়ে উঠেছে প্রিয়াঙ্কার জীবনে। নিজের ভয়কে জয় করে যে হাসিমুখে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, তা যেন বলছে ভয় নয়, জীবনকে উপভোগ করো নিঃসংকোচে।
ভোরের আকাশ/এসএইচ