শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়ার জন্মদিনে চঞ্চল বললেন, ‘তুমি আমাদের গর্ব’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তার অভিনয়ের দীপ্তি ছাপিয়ে যায় ভৌগোলিক সীমানা। শিল্পসত্তার জাদুতে বাংলাদেশ ও ভারতের দর্শকদের সমানভাবে মুগ্ধ করে চলেছেন তিনি। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। পাশাপাশি সহকর্মী, বন্ধু ও স্বজনেরাও নানা আয়োজনে শুভকামনা জানাচ্ছেন গুণী এই অভিনেত্রীকে।

জয়ার জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেছেন আরেক দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। তাতে দেখা গেল স্ত্রী-সন্তান নিয়ে জয়াকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন কালো রঙের হার্ট ইমোজি।

চঞ্চলের ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন আরো অনেকে।

উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। জন্মেছেন গোপালগঞ্জে। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, মা শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান, ও ছবি আঁকায় হাতেখড়ি। বড় হয়ে আসেন অভিনয়ে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’সহ অনেক ছবিতে দেখা গেছে তাকে। আর ভারতে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’-এর মতো ছবিতে।

আরও পড়ুন

সুরের জাদুকর সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

দেশে অভিনয়ের জন্য পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া। এছাড়া নয়বার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। ভারতেও তাক লাগিয়েছেন অভিনেত্রী। তিনবার জিতেছেন ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারও।

জয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন পশ্চিমবঙ্গে তার নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রচারে। কৌশিক গাঙ্গুলির ছবিটি মুক্তি পাবে ১০ জুলাই। এতে জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো তুখোড় অভিনয়শিল্পীরা।

ভোরের আকাশ/জেআ

চঞ্চল চৌধুরীজয়া আহসানজন্মদিন

শেয়ার করুন: