শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, ক্ষমা চাইলেন নির্মাতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, ক্ষমা চাইলেন নির্মাতা

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পরিচালক উত্তম মহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত। 
শুক্রবার (১০ মে) রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তাঁরা। আর সেই পোস্টার দেখেই বেজায় চটেছে নেটপাড়ার একাংশ। দেশে যুদ্ধের আবহে তড়িঘড়ি পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বেজায় বিপাকে পড়েছেন দুই পরিচালক। নেটপাড়ায় নিন্দা, কটাক্ষের ঝড়। এবার সে প্রসঙ্গেই মুখ খুললেন উত্তম মাহেশ্বরী।

পরিচালকের কথায়, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টারও মুছে দিয়েছেন নির্মাতা।

বলিউডে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণ নতুন কোন বিষয় নয়। ইতোপূর্বেই ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বেশ কিছু সিনেমা নির্মাণ করেছে ভারত। যেগুলো বেশ সাড়াও ফেলেছে বক্স অফিসে। এই সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বর্ডার’, ‘লক কার্গিল’-এর মতো কিছু ছবি।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: