শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আন্তর্জাতিক সম্মাননা ‘হুজ হু’ পুরস্কারে ভূষিত হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসামান্য অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন তিনি, যা তাকে নতুন করে আলোচনায় এনেছে।

সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটন গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

‘হুজ হু’ প্রতিষ্ঠানটি ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে দুই বছর পরপর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যার উদ্দেশ্য সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে ববিতা বলেন, এটি তার জন্য বিশেষ এক অর্জন। তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে বাবার স্বপ্ন ও কথা আরও বেশি মনে পড়ছে। তার ভাষায়, “অনেক সম্মাননা পেয়েছি, কিন্তু এই সম্মাননা আমার কাছে আলাদা অনুভূতির।” তিনি এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা জাতীয় গৌরব বৃদ্ধি করছেন। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি তাদের কর্মস্পৃহা আরও বাড়াবে এবং সমাজ উন্নয়নে অনুপ্রেরণা যোগাবে।

একই অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য, ববিতা সম্প্রতি একুশে পদকও লাভ করেছেন। বর্তমানে তিনি নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করলেও, ভালো গল্প পেলে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/সু.পা

‘হুজ হু’ সম্মাননা

শেয়ার করুন: