শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা পদক পাচ্ছেন ডলি জহুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মা পদক পাচ্ছেন ডলি জহুর
মা পদক পাচ্ছেন ডলি জহুর

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মা পদকে ভূষিত হবেন দেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর একটি ভেন্যুতে আগামী ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষে প্রদান করা হবে ‘মা পদক ২০২৫’। দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর এক জীবনে নানা রকম স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার তিনি পেতে যাচ্ছেন মা পদক।

ডলি জহুর বলেন, যখন যে কাজটি করেছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেই চরিত্রে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারি। দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি অভিনয় করে। অভিনয় ছাড়া আর কিছু পারি না, এখনো অভিনয় করতে ভালো লাগে। যদিও আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটা এই মুহূর্তে ভালো নেই। কিন্তু তারপরও আমি আজীবন অভিনয় করে যেতে চাই।

ডলি জহুর আরও বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে। যারা আমাকে এ পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর ‘মা পদক’ প্রদান করা হচ্ছে। এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্য এ পদক পেয়েছেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: