শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিব খানের ‘প্রিন্স’ : আপডেটেড ভার্সন ইতালিতে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের পর এবার বিদেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স’। আগামী ১৮ এপ্রিল (শনিবার) ভেনিস এবং ২০ এপ্রিল (সোমবার) রোমের দুটি সিনেমা হলে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, কারিগরি ত্রুটি সংশোধন করে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুনভাবে আপডেট করা হয়েছে। এতে সাউন্ড, কালার এবং ভিএফএক্সে দেশে মুক্তির সময় পাওয়া কিছু অভিযোগের উন্নতি আনা হয়েছে, যাতে দর্শকদের জন্য আরও পরিপাটি ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত অ্যাকশনধর্মী এই সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে শাকিব খানকে একজন শক্তিশালী গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু, ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য, পাশাপাশি রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে। ইতালিতে এই প্রদর্শনীর মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর আন্তর্জাতিক যাত্রাও শুরু হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ইতালিতে ‘প্রিন্স’ সিনেমা

শেয়ার করুন: