বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার স্মিতা চৌধুরী

চট্টগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার স্মিতা চৌধুরী সম্প্রতি বিয়ে করেছেন। শপিং মলে ক্রেতাদের অদ্ভুত ও মজার সব প্রশ্ন করে মানুষের মধ্যে হাসি-আনন্দ ছড়িয়ে দিতেন স্মিতা। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার এই জনপ্রিয়তা তাকে পুরস্কারও এনে দিয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা গেছে, বরকে বিজয়ীর মতো হাতে তুলে ধরেছেন স্মিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, “নির্বাচনের আগে জিতে গেল ছেলেটি।”
বিয়ের অনুষ্ঠানে স্মিতা ও তার বর সনাতন ধর্মীয় রীতিতে সাজেছিলেন। সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর ভক্ত ও অনুরাগীরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আনন্দের মন্তব্য করেছেন।

চট্টগ্রামের এই তরুণী মূলত উপস্থাপনা, কনটেন্ট ক্রিয়েশন, অনুষ্ঠান সঞ্চালনা ও ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও সক্রিয়। দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার কারণে তিনি দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কমিউনিটির মধ্যেও পরিচিতি পেয়েছেন।
স্মিতা তার ফেসবুক পেজে বিয়ের কিছু ছোট ভিডিওও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “চট্টগ্রামের এক ছেলের কাছে কষ্ট পেয়ে বলেছিলাম, আর কখনও চট্টগ্রামের ছেলে বিয়ে করব না। কিন্তু যদি কেউ যত্ন করে, ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং কোনো অহেতুক মিথ্যা অহংকার না থাকে, তাহলে কেবল চট্টগ্রামের ছেলে হওয়ায় কেন বিয়ে করব না!”
সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্টে ভক্তদের উচ্ছ্বাস ও শুভেচ্ছা দর্শনীয়ভাবে প্রকাশ পেয়েছে।
ভোরের আকাশ/এনএস