শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হঠাৎ অসুস্থ ইমরান হাশমি, শনাক্ত হলো সোয়াইন ফ্লু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমি বক্স অফিসে নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’-এর ব্যাপক সাফল্যের মধ্যেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে তার পরীক্ষা করা হলে চিকিৎসকরা এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন। আপাতত তাকে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সম্প্রতি কাজের সূত্রে ভারতের রাঁচিসহ একাধিক শহর ভ্রমণ শেষে মুম্বাই ফেরেন ইমরান। এর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার কারণে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি এই অভিনেতা। এ ঘটনার জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃখপ্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

আরও পড়ুন

নবম পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হচ্ছে

শারীরিক অসুস্থতার খবর এলেও বক্স অফিসে ‘আওয়ারাপন টু’ সিনেমার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ইতোমধ্যে ভারতের বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’ সিনেমার মোট আয়কে ছাড়িয়ে যায়। এছাড়া প্রথম শনিবারের মধ্যেই এটি ইমরান হাশমির পূর্ববর্তী হিট সিনেমা ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে। বক্স অফিস দৌড়ে এটি সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটির চেয়েও বেশ এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেশ ফিল্মসের ব্যানারে বিশেশ ভাট প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত এই ছবিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। পুরোনো চেনা রূপে ইমরান হাশমির পর্দায় ফেরা দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেতাইমরান হাশমি

শেয়ার করুন: