শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিল্পকলা একাডেমিতে ঈদের ‘আনন্দ উৎসব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিল্পকলা একাডেমিতে ঈদের ‘আনন্দ উৎসব’
শিল্পকলা একাডেমিতে ঈদের ‘আনন্দ উৎসব’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আনন্দ উৎসব’। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়  শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশনার শুরুতেই কাওয়ালি সংগীত পরিবেশন করবেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কন্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা উপস্থাপন করবেন। একক সংগীত ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন শিল্পী এঞ্জেল নূর। এরপর বিশিষ্ট শিল্পী মিঠুন চক্র জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ পরিবেশন করবেন।

সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ‘আভাস’। সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার। অনুষ্ঠান আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: