শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মায়ের মৃত্যুতেও ভিসা পাননি আদনান সামি, জানালেন তিক্ত অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মায়ের মৃত্যুতেও ভিসা পাননি আদনান সামি, জানালেন তিক্ত অভিজ্ঞতা
মায়ের মৃত্যুতেও ভিসা পাননি আদনান সামি, জানালেন তিক্ত অভিজ্ঞতা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি জানিয়েছেন, গত বছর অক্টোবরে তার মায়ের মৃত্যু হলেও পাকিস্তান তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ফলে নিজের মায়ের শেষকৃত্যে সরাসরি অংশ নিতে পারেননি তিনি। বিষয়টি জানিয়ে এক আবেগঘন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গায়ক।

সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ অংশ নিয়ে আদনান সামি বলেন, “আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, ভারতের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। কিন্তু পাকিস্তান সরকার আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।”

এক সময়ের পাকিস্তানি নাগরিক আদনান সামি বর্তমানে ভারতের নাগরিক। গায়ক বলেন, “আমি কখনোই টাকার জন্য ভারতীয় নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে।”

তিনি আরও বলেন, “একজন শিল্পীর কাছে ভালোবাসা ও স্বীকৃতিই আসল। পাকিস্তান আমাকে সেই সম্মান দেয়নি, কিন্তু ভারত দিয়েছে। এদেশে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে, কিন্তু মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

প্রসঙ্গত, আদনান সামির বাবা ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা এবং তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে মোদি সরকারের সময়ে আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। এর আগে তিনি কানাডার নাগরিক ছিলেন।

ভোরের আকাশ//হ.ন

শেয়ার করুন: