শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার অভিনয়ে সালমান খানের দেহরক্ষী শেরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বলিউডের ভাইজান সালমান খানের ছায়াসঙ্গী তিনি।  ভাইজানকে আঘাত করতে হলে আগে তাকে ঘায়েল করতে হবে।  সালমানও ভাইয়ের মতো দেখেন তাকে।  বলছি দেহরক্ষী শেরার কথা। 

২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় ছোট একটি দৃশ্যেও দেখা গিয়েছিল শেরাকে। দেড় দশক পর ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সালমানের দেহরক্ষী।  বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিনি। 

এরইমধ্যে শুটিং শেষ বিজ্ঞাপনের।  রাখি বন্ধন উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনে শেরাকে দেখা যাবে ভাই হিসেবে।  যখনই নারীরা কোনো বিপদে পড়বে তখন ভাই হয়ে উপস্থিত হবেন শেরা।  নারীরাও তাকে দেবেন রাখি।

শেষের দিকে শেরার মোবাইল ফোনে নীল আলো জ্বলতে দেখা যায়।  সালমানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যান বডিগার্ড শেরা, ঠিক যেমন ক্রেতাদের বাড়িতে ১০ মিনিটে ডেলিভারি হয়ে যায় প্রয়োজনীয় জিনিস।

শেরার আসল নাম গুরমিত সিং জলি।  ১৯৯৫ সাল থেকে সালমানের দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি।  ২০১৭ সালে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্ট চলাকালীন তার দেহরক্ষী হিসেবেও ছিলেন।  শুধু তাই নয়, ১৯৮৭ সালে মুম্বাই জুনিয়রের খেতাব পেয়েছিলেন তিনি।  ১৯৮৮ সালে মিস্টার মহারাষ্ট্র জুনিয়র প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন।  ১৯৯০ সালে তিনি প্রথম দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সাল থেকে তিনি ভাইজানের দেহরক্ষী।

ভোরের আকাশ/তা.কা

দেহরক্ষীশেরাসালমান খান

শেয়ার করুন: