শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেকআপ করার প্রয়োজন অনুভব করিনি: ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু অভিনয় দক্ষতা দিয়েই নয়, সাবলীল ব্যক্তিত্ব আর গ্ল্যামার দিয়েও জয় করেছেন অগণিত দর্শকের মন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। তবে সম্প্রতি নিজের মেকআপ ও লুক নিয়ে নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন ফারিণ।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের সাজগোজ ও ব্যক্তিগত পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ফারিণ জানান, ছোটবেলা থেকেই মেকআপের প্রতি তার কোনো বাড়তি আকর্ষণ ছিল না। তিনি বলেন, ‘বড় হওয়ার সময় মেকআপ নিয়ে আমার তেমন কোনো মাথাব্যথা ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে মায়ের লিপস্টিক ব্যবহার করতাম।

‘তাছাড়া আমার ড্রেসিং টেবিলে চিরুনি আর একটা পারফিউম ছাড়া আর কিছুই থাকত না। সত্যি বলতে, মেকআপ করার প্রয়োজন আমি কখনোই অনুভব করিনি।’ অভিনয় জগতে আসার পর মেকআপের প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেন ফারিণ। কাজের খাতিরে বিভিন্ন সময় বৈচিত্র্যময় সাজে তাকে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি অতি সাধারণ থাকতেই ভালোবাসেন।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘বিনোদন জগতে আসার পর আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি মেকআপ কী বা এটি কীভাবে কাজ করে। আমি সব ধরনের লুকই ট্রাই করেছি। কখনো একদম সাধারণ, আবার কখনো বেশ জমকালো। আমাকে ভুল বুঝবেন না, নতুন নতুন সাজগোজ করতে আমি ভালোবাসি। তবে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন আমার মুখে মেকআপ থাকে না বা খুব সামান্য থাকে। বাইরে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার সময় আমি মেকআপ ছাড়াই থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি।’

ফারিণের কথায়, ‘কেমন যেন কর্মক্ষেত্রে গেলে আমার এই অনুভূতিটা বদলে যায়। সেখানে নিখুঁত দেখার একটা প্রবণতা কাজ করে, নিজেকে নির্দিষ্ট একটি ধরনে উপস্থাপনের তাগিদ অনুভব করি। এবার আমি সেটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি সেভাবেই নিজেকে তুলে ধরব যেভাবে থাকলে আমি আত্মবিশ্বাসী বোধ করি। যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, এমন কিছু আমি জোর করে চাপিয়ে নেব না। আর আমি এখানে শুধু মেকআপের কথাই বোঝাচ্ছি না।’

ভোরের আকাশ/এনএস

তাসনিয়া ফারিণ

শেয়ার করুন: