শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

ভয়ংকর খেলা খেলতে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভয়ংকর খেলা খেলতে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি
ভয়ংকর খেলা খেলতে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি

ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে আসছে ‘স্কুইড গেম’ সিরিজটির তৃতীয় সিজন। যখন প্রথম নেটফ্লিক্সে আসে, তখন রীতিমত সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলেছিল এই সিরিজ। এরপর এসেছে আরও এক সিজন। গেম’। পর পর দুটি সফল সিজনের পর এটি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে। বহুল প্রতীক্ষত সিরিজটির তৃতীয় সিজনের ফার্স্ট লুক টিজার প্রকাশ হলো অবশেষে।

মঙ্গলবার (৬ মে) প্রকাশিত টিজারে দেখা গেছে, প্রধান চরিত্র সেওং গি-হুনকে (প্লেয়ার ৪৫৬) একটি কফিনের মতো কালো বাক্সে করে গেমের স্থানে ফিরিয়ে আনা হচ্ছে। একটি গাম্বল মেশিন থেকে লাল ও নীল বল তোলার দৃশ্য দেখা যায়, যা প্রতিযোগীদের নতুনভাবে দলবদ্ধ করার ইঙ্গিত দেয়। টিজারে গর্ভবতী প্রতিযোগী জুন-হি এবং তার সঙ্গী মিয়ং-গির উপস্থিতি দেখা যায়।

ফ্রন্ট ম্যানকে (ইন-হো) আবারও গেমের নিয়ন্ত্রকের ভূমিকায় ফিরে আসতে দেখা গেছে। টিজারের শেষ অংশে একটি নবজাতকের কান্নার শব্দ শোনা যায়, যা দর্শকদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।

নেটফ্লিক্স ‘স্কুইড গেম সিজন ৩’ এর প্রথম টিজার প্রকাশ করে এর মুক্তির তারিখ নিশ্চিত করেছে। আগামী ২৭ জুন প্রিমিয়ার হতে চলেছে এটি।সিরিজের সম্পূর্ণ ট্রেলারটি মে মাসের শেষের দিকে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।  ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: